কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রৌশনারা বেগম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, কামরুজ্জামান কাঞ্চন, মো. ফিরোজ উদ্দিন, অ্যাডভোকেট সাইদুর রহমান, মো. আ. কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ।