• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচন সভাপতি প্রদীপ, সম্পাদক আসাদুজ্জামান

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। ২২ মে রোববার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বতঃস্ফুর্ত ভাবে সমিতির ৭০ জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনে সভাপতি পদে তিন জন এবং সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে প্রদীপ কুমার নাথ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সাইফুল ইসলাম স্বপন ২৬ ভোট পান। সাধারণ সম্পাদক পদে মো. আসাদুজ্জামান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আজাহারুল হক খোকন ২৬ ভোট পান।
অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, সাংগঠনিক সম্পাদক পদে মো. এনামুল হক সুমন, দপ্তর সম্পদক পদে মো. মামুন মিয়া ও কোষাধ্যক্ষ পদে মো. নজরুল ইসলাম সরকার।
নির্বাচনের দায়িত্ব পালন করেন, দলিল লেখক সমিতির আহবায়ক আবদুল কাদির ও সিনিয়র সদস্য আবু বক্কুর ছিদ্দিক। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ায় প্রার্থী ও ভোটাররা নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
পাকুন্দিয়া সাব রেজিষ্ট্রার মো. মহসিন উদ্দিন আহম্মেদ জানান, সকলের সহযোগিতায় এই নির্বাচন সফল হয়েছে। আশাকরি নতুন কমিটি সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *