• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে এক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন

হাইড্রোক্লোরোকুইন ও এডিট্রোমাইসিনে
কিশোরগঞ্জে এক করোনা রোগী সুস্থ
হয়ে বাড়ি ফিরে গেলেন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সুস্থ হয়ে এক করোনা রোগী বাড়ি ফিরে গেছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, ইটনার আব্দুর রশিদ (৫০) করোনা পজিটিভ নিয়ে এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাকে অক্সিজেনসহ সাপোর্টিভ চিকিৎসা হিসেবে হাইড্রোক্লোরোকুইন ও এডিট্রমাইসিন দেয়া হয়েছিল। চিকিৎসাকালে তার নমুনা পরীক্ষা করে দু’বার নেগেটিভ আসায় তাকে আজ ২৫ এপ্রিল শনিবার ছাড়পত্র দেয়া হয়েছে। তিনি এখানে ৯দিন চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক জানিয়েছেন, আজ তার হাসপাতালে মোট ২৮ জন ভর্তি আছেন। এদের মধ্যে ২৭ জনের পজিটিভ, আর একজনের একবার নেগেটিভ এসেছে। আবারো পরীক্ষায় নেগেটিভ আসলে তাকেও ছাড়পত্র দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *