• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হলো

বেলুন ও ফেস্টুন অবমুক্ত করে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভূমি সেবা
সপ্তাহের উদ্বোধন হলো

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ পলিত হচ্ছে। আজ ২২ মে রোববার সকালে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন অবমুক্ত করে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। এসময় বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন-১) ইশরাত ফারজানা, অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নূরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী ও রেভিনিউ ডেপুটি কালেক্টর উবায়দুর রহমান সাহেল উপস্থিত ছিলেন। এরপর আলোচনা সভায় বক্তাগণ বলেন, ডিজিটাল প্রযুক্তির কারণে এখন ভূমি সেবা খাতে অনিয়ম ও হয়রানি অনেকাংশে কমেছে। সময়ক্ষেপনও কমেছে। প্রতিটি ভূমি অফিসে সেবার মূল্য তালিকা ও পদ্ধতি সংক্রান্ত জিটিজেন চার্টার টানানো রয়েছে। এতে অনেকাংশে স্বচ্ছতা নিচ্ছিত হচ্ছে। তবে সেবা গ্রহিতাদেরও ভূমির খুটিনাটি জটিলতা এবং সেবা সংক্রান্ত ধারণা থাকা দরকার বলে বক্তাগণ মনে করেন। তাহলে কেউ বিভ্রান্ত করার সুযোগ পাবেন না। বক্তাগণ বলেন, সেবা সংক্রান্ত বিভিন্ন হেল্পলাইন রয়েছে। এখন ডিজিটাল প্রযুক্তির যুগ। কাজেই যে কেউ হেল্পলাইন ব্যবহার করে সঠিক নিয়মে ভূমি সেবা পেতে পারেন। আবার অনলাইনে ভূমির খাজনাও পরিশোধ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *