• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে সাংবাদিক শ্যামল দত্তের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

# জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

দৈনিক ভোরের কাগজ পত্রিকায় গত ১৫ মে মাদক কারবারিকে নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মিথ্যা হয়রানিমূলক দায়েরকৃত ১০ কোটি টাকা মানহানি মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে কিশোরগঞ্জের তাড়াইলে দৈনিক ভোরের কাগজের তাড়াইল প্রতিনিধি মো. সুমন মিয়ার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ২০ মে শুক্রবার দুপুর আড়াইটার দিকে দৈনিক ভোরের কাগজের তাড়াইল উপজেলা প্রতিনিধি মো. সুমন মিয়ার সভাপতিত্বের দৈনিক ভোরের কাগজ পত্রিকার তাড়াইল উপজেলা শাখা কার্যালয়ে রেজওয়ান সুপার মার্কেটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও ওই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিএনএন বাংলা চ্যানেলের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আজহারুল ইসলাম চুন্নু, দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আবু তাহের, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার জেলা প্রতিনিধি মামুন উজ্জল, দৈনিক সংবাদ পত্রিকার তাড়াইল প্রতিনিধি রবীন্দ্র সরকার, দৈনিক মানব জমিন পত্রিকার তাড়াইল প্রতিনিধি আফছার উদ্দিন, তাড়াইল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার তাড়াইল প্রতিনিধি মুকুট রঞ্জন দাস মধু, সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলার নবকণ্ঠ পত্রিকার তাড়াইল প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন রিপন, দৈনিক বজ্রধ্বনি পত্রিকার স্টাফ রিপোর্টার এমদাদুল্লাহ, দৈনিক নয়া শতাব্দী পত্রিকার তাড়াইল প্রতিনিধি রুহুল আমীন, দৈনিক দেশের খবর ২৪ ডটকমের তাড়াইল প্রতিনিধি আনোয়ার হোসেন জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *