• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে তৃতীয় শ্রেণির ছাত্র বলাৎকারের শিকার, থানায় অভিযোগ

জোবায়ের হোসেন খান, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের তাড়াইলে তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ভিকটিমের বাবা তাড়াইল থানায় মামলা দায়ের করেছে। তাড়াইলের বোরগাও গ্রামের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এজাহার সূত্রে জানা গেছে, ১৬ মে সোমবার আনুমানিক সকাল ১০টার দিকে বাড়ির পাশে পাট ক্ষেতে পাখি ধরে দেয়ার কথা বলে তৃতীয় শ্রেণির ছাত্রকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে একই গ্রামের মৃত সাদেক মিয়ার পুত্র সায়েম মিয়া (১৬)। শিশুটির চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে কৌশলে ঘটনাস্থল থেকে সায়েম পালিয়ে যায়। শিশুটি পরিবারের লোকজনকে জানায় তাকে পায়ুপথে জোরপূর্বক বলাৎকার করে সায়েম। শিশুটি অসুস্থতা বোধ করায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। শিশুটির পিতা নিজ বাড়িতে শিশুটিকে নিয়ে যায় এবং নিজ আত্মীয় স্বজনদের সাথে পরামর্শ করে সোমবার রাতেই নিজে বাদী হয়ে তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর-৯(১) ধারায় বলাৎকার করা সায়েমকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় কিন্ডার গার্ডেনের তৃতীয় শ্রেণির ছাত্র বলাৎকারের স্বীকার হয়েছে এই মর্মে শিশুটির বাবা বাদী হয়ে তাড়াইল থানায় একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। বলাৎকার করা অভিযুক্ত সায়েমকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তাছাড়া ১৭ মে মঙ্গলবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *