• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ইন্টারনেট সুবিধার লক্ষ্যে কিশোরগঞ্জের প্রাইমারি স্কুলে ওয়াইফাই রাউটার

রাউটার গ্রহণ করছেন জেলা শহরের গাইটাল আব্দুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা অঞ্জলি -পূর্বকণ্ঠ

ইন্টারনেট সুবিধার লক্ষ্যে
কিশোরগঞ্জের প্রাইমারি
স্কুলে ওয়াইফাই রাউটার

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইন্টারনেট ব্যবহার গতিশীল ও সুলভ করার লক্ষ্যে ওয়াইফাই প্রযুক্তি যুক্ত হচ্ছে। এর জন্য বিদ্যালয়গুলোতে ওয়াইফাই ডিভাইস রাউটার বিতরণ করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষদের হাতে রাউটার তুলে দিয়েছেন। তিনি জানান, সরকার একটি প্রকল্পের মাধ্যমে ওয়াইফাই প্রযুক্তি সংযোজন করছে। এর জন্যই রাউটার দেয়া হচ্ছে। প্রত্যেক উপজেলায় পৃথকভাবে রাউটার সরবরাহ করা হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে ৩৬টি রাউটার পাঠানো হয়েছিল। তিনি সেগুলো বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের কাছে হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *