• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় অ্যাপসের মাধ্যমে ধান ও চাল সংগ্রহ শুরু

রাজন সরকার, পাকুন্দিয়া (কিশেরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১৬ মে সোমবার বিকেলে উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. হাসান আলী, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আ. আউয়াল, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর প্রতিকেজি ধান ২৭ টাকা ও প্রতিকেজি চাল ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। উপজেলায় ১৪৪১ মে. টন ধান ও ২২২৮ মে. টন চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *