কিশোরগঞ্জে ৫ দিনব্যাপী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণের চতুর্থ দিন সম্পন্ন হয়েছে। শহরের মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে গত ১২ মে থেকে প্রশিক্ষণ শুরু হয়েছে। এতে প্রশিক্ষণ গ্রহণ করছেন জেলার বিভিন্ন কলেজ, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং মুক্ত স্কাউট গ্রুপের অন্তত ৩৬ জন প্রশিক্ষণার্থী। গতকাল ১৫ মে রোববার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হাবিবুর রহমান প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, তিনি স্কাউটিংয়ের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এ ধরনের একটি সংগঠনে সবারই সংযুক্ত থাকা উচিত। তিনি অবসনে যাবার পর স্কাউট আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রাখবেন বলে ঘোষণা দিয়েছে। এসময় বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী এবং যুগ্ম-সম্পাদক ও প্রশিক্ষণের কোর্স লিডার এএসএম মোস্তাফিজুর রহমানও বক্তব্য রাখেন। এসময় অন্যান্য প্রশিক্ষকগণও উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ১০ জন কর্মকর্ত প্রশিক্ষক হিসেবে আছেন।