কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টি সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে মহান মে দিবসের আলোচনা সভা হয়েছে। সদর উপজেলা শাখার সভাপতি ডা. স্বপন ভৌমিকের সভাপতিত্বে ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরীর সঞ্চালনায় দলের জেলা কার্যালয়ে শনিবার বিকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা কমিটির সভাপতি অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন ও প্রধান বক্তা প্রবীন আইনজীবী নাছির উদ্দিন ফারুকী ছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী, হাবিবুর রহমান মুক্তু, ব্রজেন্দ্র দেবনাথ, যুগ্ম-সম্পাদক আব্দুল আউয়াল, দপ্তর সম্পাদক অ্যাড. অনুপম দেবনাথ, জেলা যুব ঐক্যের সভাপতি অ্যাড. রূপক রঞ্জন রায়, জেলা গণতন্ত্রী পার্টির সদস্য বিলকিস বেগম রোজি, অ্যাড. সুদীপ্ত সাহা দীপ, পৌর কমিটির সাধারণ সম্পাদক আশরাফ আলী, করিমগঞ্জ শাখার সভাপতি আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, আনোয়ারা বেগম, ফারজানা ইয়াছমিন রোকসানা প্রমুখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ মহান মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষদের তাদের অধিকার সম্পর্কে সচেতন ও সোচ্চার হবার আহবান জানিয়েছেন। তারা যেন ন্যায্য মজুরি পান, মর্যাদার সঙ্গে, নিরাপত্তার সঙ্গে ভাল কর্ম পরিবেশে কাজ করতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য বক্তাগণ মালিক শ্রেণীর প্রতিও আহবান জানিয়েছেন।