কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পূর্ব শত্রুতার জেরে লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে দুইজনকে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত ৮ মে রোববার দুপুরে উপজেলার নামা সালুয়াদী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো, উপজেলার নামা সালুয়াদী গ্রামের মো. সিরাজ উদ্দিনের পুত্র মো. জসিম উদ্দিন ও সেলিম মিয়ার স্ত্রী নাদিরা বেগম। এ বিষয়ে আজ ১৫ মে রোববার দুপুরে সেলিম মিয়া বাদী হয়ে আটজনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৮ মে রোববার উপজেলার নামা সালুয়াদী গ্রামের মো. সিরাজ উদ্দিনের পুত্র সেলিম মিয়া পাওনা টাকা দেওয়ার জন্য সালুয়াদী বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। জসিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে নামা সালুয়াদী কাঁচা রাস্তার উপর পৌঁছামাত্রই একই গ্রামের শহরুল্লাহ ছেলে শাহীন ও নাদিম, মৃত আ. রহিমের ছেলে সুজন, শামীম, হৃদয়, শহরুল্লাহর স্ত্রী নাজমা, মৃত আ. রহিমের স্ত্রী মিনা আক্তার, সুজনের স্ত্রী শাপলা পূর্ব পরিকল্পিতভাবে দা, লোহার রড, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রাদিতে সজ্জিত হইয়া জসিম উদ্দিনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। তখন জসিম উদ্দিন ডাকচিৎকার করিলে ভাবী নাদিরা বেগম তাকে রক্ষা করিতে এগিয়ে গেলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। এ সময় জসিম উদ্দিনের সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন এবং মোটরসাইকেল ভাংচুর করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জসিম উদ্দিন ও নাদিরা বেগমকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে হাসপাতালের চিকিৎসক নাদিরা বেগমকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং জসিম উদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে জসিম উদ্দিন পাকুন্দিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ঘটনায় রবিবার ১৫ মে রোববার দুপুরে জসিম উদ্দিনের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে পাকুন্দিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, তদন্ত সাপেক্ষে অভিযোগটি আমলে নেওয়া হয়েছে।