• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা মামলার আসামি স্বামী ও শ্বশুরকে তিন দিন রিমান্ড

# রাজীবুল হাসান :-

ভৈরবে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা মামলার আসামি স্বামী শ্বশুরকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন, নিহত গৃহবধূ সোনিয়ার স্বামী শাহিন, শ্বশুর আবু বক্কর।
আজ ১৫ মে রোববার দুপুরে ভৈরব থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে কিশোরগঞ্জ জেলা আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গৃহবধূ সোনিয়া হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর জব্বার বলেন, যৌতুকের দাবিতে গৃহবধূ সোনিয়াকে শ্বাসরোদ্ধ করে হত্যার অভিযোগে থানায় একটি হত্যার মামলা দায়ের করেছে নিহতের বাবা ফারুক আহমেদ। এই ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে ঘটনার দিনই স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছিল। গত ৮ মে মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জ আদালত কারাগারে পাঠায়। গৃহবধূ হত্যার ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রোববার কিশোরগঞ্জ আদালতে গ্রেফতারকৃত দুই আসামি নিহতের স্বামী ও শ্বশুরকে রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার রিমান্ডের প্রথম দিন চলছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ৭ মে শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আদুর বাড়ির আবু বক্কর মিয়ার বাড়িতে শৌচাগার থেকে গৃহবধূ সোনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ইউনিয়নের জাফরনগর গ্রামের ফারুক আহমেদের মেয়ে সোনিয়া বেগমের সাথে ৫ মাস আগে পাশের গ্রাম ভবানীপুরের শাহিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে তার স্ত্রীর সাথে বিভিন্ন কারণে ঝগড়া হত। ওই দিন শ্বশুর বাড়ির লোকজন মেয়ের বাবাকে খবর দেয় সোনিয়া বাথরুমে পড়ে মারা গেছে। কিন্তু নিহতের বাবা ফারুক আহমেদের দাবি যৌতুক না দেয়ায় তার মেয়েকে গলা টিপে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন।
ঘটনার দিন রাতেই নিহত সোনিয়ার বাবা ফারুক আহমেদ বাদী হয়ে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলার নং -০৮, তারিখ : ০৭ -০৫-২০২২ ইং।
এ বিষয়ে সোনিয়ার বাবা ফারুক আহমেদ বলেন, আমার মেয়েটাকে তার জামাইসহ শ্বশুরবাড়ির লোকজন গলা টিপে হত্যা করে। ঘটনার দিন খবর পেয়ে মেয়ের জামাই শাহিনের বাড়িতে গিয়ে দেখি লাশ তার ঘরের বিছানায় পড়ে আছে। আমার মেয়ের গলায় ক্ষতের চিহ্ন দেখতে পায়। আমার সন্দেহ স্বামী শাহিন ও তার লোকজন তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।
এই হত্যাকাণ্ডের ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *