• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে খাস জমি উদ্ধারে বাঁধা দুই মাসের কারাদণ্ড

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে খাস জমি উদ্ধার কাজে বাঁধা দেয়ায় বাদল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সূত্রে জানা যায়, ১৪ মে শনিবার বিকালে উপজেলার জিনারী ইউনিয়নের টান জিনারী এলাকায় খাসজমি উদ্ধার করতে যায় প্রশাসন। এ সময় মালিকানা দাবী করে জিনারী গ্রামের মৃত আমির উদ্দিনের পুত্র মো. বাদল মিয়া পুলিশকে বাঁধা দেয়। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারা মোতাবেক দোষী স্বাব্যস্ত করে মো. বাদল মিয়াকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫শ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাশিতা-তুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *