কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২’শ হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর এর নিজ বাড়িতে নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল, ডাল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, বুটসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হোসেনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রফিকের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন, হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম খোকন, হোসেনপুর থানার পিএসআই মো. আব্দুল মতিন, সমাজসেবক ফখরুল ইসলাম নাজিম, তানভীর আহমেদ সিয়াম প্রমুখসহ অন্যান্যরা।