• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আকাশ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৪ মে শনিবার সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর পশ্চিমপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। নিহত আকাশ ভবানীপুর পশ্চিম পাড়া মহল্লার মো. সালাম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে বসত বাড়ির সামনে পুকুর পাড়ে খেলতে যায় শিশু আকাশ। খেলা করার সময় হঠাৎ পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শিশুটির বাবা সালাম মিয়া বলেন, ঘুম থেকে উঠে আকাশ নাস্তার পর বাড়ির সামনে খেলতে যায়। হঠাৎ করে খেলার ফাঁকে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *