• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে এক যুবকের মৃত্যু

# মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মো. মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২মে) সকাল ১১ টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কাচাঁরীপাড়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান লক্ষ্মীপুর কাচাঁরীপাড়া গ্রামের মো. মঞ্জু মিয়ার বড় ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মিজানুর রহমান বাড়ির পাশে আম গাছ থেকে আম পাড়ার জন্য গাছে উঠে। এসময় গাছের ডালের পাশে থাকা বিদ্যুৎতের তারের সাথে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে আম গাছ থেকে ছিটকে নীচে পরে যায়। এ দৃশ্য দেখে আশ পাশের লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান ঢাকায় একটি হাসপাতালে লিফট অপারেটর এর চাকরি করতেন। তার দুই বছর বয়সী একটি শিশু বাচ্চা আছে বলে ও জানা যায়।
মিজানুর রহমানের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাদ আছর তাঁর নিজ বাড়িতে মরদেহের জানাজা নামাজ শেষে তাঁর লাশ দাফন করা হয়।
কুলিয়ারচর থানার এসআই মো. নয়ন মিয়া জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছে এবং পরিবার ও এলাকাবাসীর অনুরোধে কোন প্রকার ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *