• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের কারাদণ্ড

# মো. আল আমিন টিটু :-

মায়ের অভিযোগে ভৈরবে লিটন (৩০) নামে এক মাদকাসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১২ মে বৃহস্পতিবার দুপুরে ভৈরব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
অভিযোগকারী মা শাহিদা বেগম বলেন, তার ছেলেটা বন্ধু-বান্ধবের সঙ্গে চলাফেরার সময় হঠাৎ করেই মাদকাসক্ত হয়ে পড়ে। মাদক থেকে দূরে রাখতে ছেলেকে বিয়ে করালেও কোন কাজ হয়নি। একপর্যায়ে তাকে ছেড়ে চলে যায় স্ত্রী। এরপর থেকে প্রতিনিয়তই মাদক গ্রহণের টাকার জন্য আমাকে মারধরসহ নানাভাবে অত্যাচার শুরু করে। বুধবারও বাড়ির টিউবওয়েল বিক্রি করে সেই টাকায় মাদক কিনে সেবন করেছে। এসব কাজে বাধা দিলেই মারধর করতে আসে। তাই ছেলেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন করি। এখন যদি কারাগারে গিয়ে কিছুটা পরির্বতন হয়। সেই আশায় আছি।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিস্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, আমাদের সমাজে মাদকের ছোবলে অসংখ্য পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয়ে পড়ে, সেই পরিবার আর সামনের দিকে এগোতে পারে না। দিন দিন এই সংখ্যা বেড়েই চলেছে। ফলে এই উপজেলায় প্রতিদিনই ৩-৪টি করে আবেদন আসছে। অবশেষে মা-বাবা মাদকাসক্ত সন্তানের অত্যাচারে অতিষ্ট হয়ে সর্বশেষ ইউএনও’র কাছে এসে তাদের শাস্তির দাবি করেন। আজকেও এক মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়ি থেকে ছেলেকে মাদকসহ আটক করে আনা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের কারাদণ্ডসহ ১০০ টাকা জরিমানা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *