• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

ভৈরবে কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রলীগ

# নিজস্ব প্রতিবেদক :-

করোনা ভাইরাস সংক্রমণের প্রার্দুভাবে শ্রমিক সঙ্কটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী কৃষকদের ধান কেটে দিল হাজী আসমত কলেজ শাখার ছাত্রলীগ ও সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। ২৪ এপ্রিল শুক্রবার সকালে হাজী আসমত কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মেহেদী রিয়াদ, সাদেকপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ফখরুল আমিন শেখ, সাধারণ সম্পাদক রকিব কর্তা, যুগ্ম-সাধারণ সম্পাদক পলাশের নেতৃত্বে সাদেকপুর ইউনিয়ন এলাকার মৌটুপী খালপাড়ের ইসমাইল মিয়ার আনুমানিক ১৫ শতাংশ জমির ধান, বড় বাড়ির কাসেম মিয়ার ৫ শতাংশ জমির বাদাম ক্ষেত থেকে তুলে কৃষকের বাড়িতে পৌঁছে দেন তারা । হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদি রিয়াদ জানান, দেশ নেত্রীর ঘোষণা অনুযায়ী দেশের দুর্সময়ে শ্রমিক সঙ্কট থাকায় কৃষকের জমির ধান কেটে দিবার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে আজকে দুজন কৃষকের জমির ধান ও বাদাম তুলে বাড়িতে পৌঁছে দিয়েছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *