• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে আন্তর্জাতিক নার্সেস দিবসে র‌্যালি ও আলোচনা সভা

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ মে বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প.প. কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার কিশোর কুমার ধর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নার্সেস সুপারভাইজার আছিয়া খাতুন, ইনচার্জ ডালিয়া খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই। বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়াতে হবে ও নার্সদের অধিকার সংরক্ষণ করতে হবে। নার্সদের সুবিধা দিতে পারলেই সেবা খাতে অসুস্থ্য রোগীদের বিভিন্ন সুবিধার অপূর্ণতা থাকবে না। নার্সদের সেবাই রোগীদের প্রথম ঔষধ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নার্সিং খাতে বিনিয়োগ বাড়িয়ে নার্সিং অধিকার রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *