• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

# রাজন সরকার, পাকুন্দিয়া :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। ১০ মে মঙ্গলবার বিকেলে পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলা উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান শামছুন্নাহার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহমেদ মানিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পৌর প্যানেল মেয়র মো. আসাদ মিয়া, উপজেলা কৃষকলীগ সাবেক সভাপতি বাবুল আহমেদ প্রমুখ।
উদ্বোধনী খেলায় চন্ডিপাশা ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে পাটুয়াভাঙ্গা ইউনিয়ন জয় লাভ করে। টুর্ণামেন্টে পাকুন্দিয়া পৌরসভা ও নয়টি ইউনিয়নসহ মোট ১০টি দল অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *