• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ঈদের পর গাইটাল বাস টার্মিনাল একেবারে ফাঁকা, আন্তঃনগর ট্রেনের ১৫০ টাকার টিকেট ৫শ’ টাকা

আজ সকাল ১০টার দিকে গাইটাল বাস টার্মিালের চিত্র -পূর্বকণ্ঠ

ঈদের পর গাইটাল বাস
টার্মিনাল একেবারে ফাঁকা
আন্তঃনগর ট্রেনের ১৫০
টাকার টিকেট ৫শ’ টাকা

# মোস্তফা কামাল :-

প্রতি বছরই ঈদের পর কর্মস্থলমুখি যাত্রীদের চাপ দেখা গেছে কিশোরগঞ্জের বাস টার্মিনাল আর রেল স্টেশনগুলিতে। কিন্তু এবার এই চিত্র যেন পাল্টে গেছে। যাত্রীদের হুরোহুরি দেখা যাচ্ছে না। বাস টার্মিনালে টিকেট কাউন্টারে দীর্ঘ লাইন তো দূরে থাক, গোটা টার্মিনাল দেখা গেছে ফাঁকা। তবে আন্তঃনগর ট্রেনে কালোবাজারিদের দাপটে মানুষ দিশেহারা। কাউন্টারে টিকেট পাওয়া না গেলেও ১৫০ টাকার টিকেট কালোবাজারিদের কাছে পাওয়া যাচ্ছে ৫শ’ টাকায়।
মাঝের বৃহস্পতিবার বাদ দিলে এবার ঈদের ছুটি ছিল বেশ লম্বা। দুই বছরের করোনা মহামারিতে চাইলেই কেউ ঘন ঘন পরিবারের কাছে ছুটে আসতে পারতেন না। কিন্তু করোনা সংক্রমণ এখন একেবারে তলানিতে। আর এই সময়ে ঈদের লম্বা ছুটি পেয়ে কর্মজীবীরাও বেশ খুশি। তারা পুরো ছুটিটাই পরিবারের সঙ্গে কাটিয়েছেন।
আজ ৭ মে শনিবার ছিল শেষ ছুটির দিন। ফলে এদিন কিশোরগঞ্জের বাস, ট্রেন সর্বত্রই বর্হিমুখি যাত্রীদের প্রচণ্ড ভিড় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু আজ সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে টার্মিনাল ফাঁকা। যাত্রী নেই বললেই চলে। কাউন্টারের সামনে অল্প কয়েকজন মানুষ টিকেট সংগ্রহ করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এবার রাস্তাঘাটের মান অন্যান্য বছরের তুলনায় বেশ ভাল। যে কারণে বাসগুলো কম সময়ে গন্তব্যে যেতে পারছে। ফলে দৈনিক ট্রিপও দিতে পারছে অন্তত একটি বেশি। আর এই কারণেই যাত্রীদের চাপও অনেকটা কমে গেছে। আর সেই কারণে আকাশচুম্বি ভাড়া নেয়ারও সুযোগ হচ্ছে না। তবে ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধ নেই। কাউন্টারে টিকেট না পাওয়া গেলেও কালোবাজারিদের কাছে ঠিকই বেশি দামে টিকেট মিলছে। শহরের গৌরাঙ্গবাজার এলাকার সামিউল হক অর্ক নামে এক তরুণ আন্তঃনগর এগারসিন্দুর ট্রেনের বিমানবন্দর স্টেশনের টিকেট কিনতে গিয়ে কাউন্টারে না পেয়ে কালোবাজারির কাছে গেলে ১৫০ টাকার টিকেট ৫০০ টাকা চেয়েছে। ফলে টিকেট আর কেনা হলো না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *