• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় গণগ্রন্থাগার অধিদপ্তর মহাপরিচালকের মতবিনিময়

# রাজন সরকার, পাকুন্দিয়া প্রতিনিধি :-

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুবকর সিদ্দিকের সাথে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পাবলিক লাইব্রেরীর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেলে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, ঢাকা নাক-কান-গলা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. মো. আবদুস সামাদ, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. কফিল উদ্দিন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মজিবুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের চিফ কো-অর্ডিনেটর মোস্তাক আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, জেলা বেসরকারী গণগ্রন্থাগারের সভাপতি রুহুল আমীন, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক সাদী প্রমুখ। উপজেলা পাবলিক লাইব্রেরীর প্রচার সম্পাদক সাংবাদিক মুঞ্জুরুল হক মুঞ্জু অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *