• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কটিয়াদীতে মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বক্তব্য রাখছেন উপজেরা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল -পূর্বকণ্ঠ

কটিয়াদীতে মুক্তিযোদ্ধা
জিল্লুর রহমানের মৃত্যু
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

# নিজস্ব প্রতিবেদক :-

কটিয়াদী উপজেলার সহশ্রাম গ্রামের মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান (৭৫) বার্ধক্যজনিত কারণে আজ ৪ মে বুধবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ সকালে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। বাদ জোহর সহশ্রাম ছাইমুননেছা মাদ্রাসা মাঠে জানাজার আগে তার কফিনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তুলসি কান্তি রাউত, সাবেক কমান্ডার মো. ইসমাইল মিয়া, সাবেক ইউনিয়ন কমান্ডার আবু আহমেদ ধন মিয়া, সহশ্রাম ধুলদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম আকন্দ ও সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এরপর চৌকস পুলিশ সদস্যদের সশস্র সালামের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় মাদ্রাসা সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়।

প্রয়াত মুক্তিযোদ্ধার প্রতি সশস্ত্র সালাম জানানো হচ্ছে -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *