• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল সালিশে হামলায় খুন

কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের
সাবেক সহ-সভাপতি নাজমুল
সালিশে হামলায় খুন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা (২৮) একটি সালিশে হামলার শিকার হয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি করিমগঞ্জের জয়কা ইউনিয়নের কান্দাইল গ্রামের মৃত মজনু মিয়ার ছেলে। তার গ্রামে ঈদের দিন বিকালে মেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে আজ ৪ মে বুধবার সকালে সালিশ বসে। সালিশ থেকে ফেরার পথে সকাল সাড়ে ১১টার দিকে কতিপয় যুবক তাকে ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে শহরের জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। করিমগঞ্জ থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দিলু (৫৫) নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *