• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের সেবাশ্রমের সেবাইত শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে নিজেই মৃত্যুর কোলে

কিশোরগঞ্জের সেবাশ্রমের
সেবাইত শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে
নিজেই মৃত্যুর কোলে

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ শহরের নীলগঞ্জ রোডের সেবাশ্রমের সেবাইত শ্রী বাঁধন চক্রবর্তী (৫৬) একটি শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে গিয়ে নিজেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বাঁধন চক্রবর্তী গতকাল মঙ্গলবার (৩ মে) তাড়াইলে এক ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করতে গিয়েছিলেন। সন্ধ্যায় শ্রাদ্ধানুষ্ঠান চলাকালে সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। সেবাইত বাঁধন চক্রবর্তী উচ্চ মাত্রার ডায়বেটিসে আক্রান্ত ছিলেন। এদিন তিনি দীর্ঘ সময় উপবাসী করার কারণে হাইপোগ্লাসেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন বলে তার অনুসারীরা ধারণা করছেন। তিনি স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে সেবাশ্রমেই বাস করতেন। গতকাল রাত ১১টার দিকে শহরের গাইটাল শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *