• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান আর নেই, রাষ্ট্রপতির শোক

কিশোরগঞ্জ জেলা আওয়ামী
লীগের সভাপতি কামরুল
আহসান আর নেই
রাষ্ট্রপতির শোক

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান (৮০) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি আজ ২ মে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত রাত ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে গাজীপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৬ ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক জানিয়েছেন।
তার মরদেহ শহরের নিউটাউন এলাকার বাসায় নিয়ে আসলে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার বাসায় যান তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। আজ বেলা ১২টায় তার মরদেহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে নেয়া হবে। বাদ জোহর শহরের শহীদি মসজিদে প্রথম জানাজা হবে। আর বাদ আসর নিজ এলাকা মিঠামইনের মৈষাকান্দি গ্রামের মাদ্রাসা প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হবে। তিনি ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি সম্মেলনের মাধ্যমে জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছিলেন।
কামরুল আহসান শাহজাহানের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। আরও শোক জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মিয়া মো. ফেরদৌস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, সাবেক মেয়র আবু তাহের মিয়া, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান মানছুরা জামান নূতন, জেলা মহিলা পরিষদ সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অধ্যাপক আবুল কাশেম, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *