• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন অব ভৈরব এর আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন অব ভৈরব এর আয়োজনে ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ এপ্রিল শনিবার ভৈরব বঙ্গবন্ধু সরণির একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ডা. মোনাব্বির উল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতার হোসেন বেনু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এর তত্ত্বাবধায়ক ডা. মমতাজুল হক, প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান এর একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মিজানুর রহমান কবির, সাজেদা আলাল জেনারেল হাসপাতাল এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক ডা. আশিক মাহমুদ, বিএসএমএমইউ’র এমডি রেসিডেন্ট ডা. দ্বীন ইসলাম, হাজী আসমত মেডিকেল সেন্টার এর মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা, সংগঠনের সাবেক সভাপতি ডা. কামরুল হাসান, সাধারণ সম্পাদক ডা. গোলাম হোসেন টুটুল প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের নতুন ২০ সদস্যকে ফুলের শুভেচ্ছা ও বই দিয়ে বরণ করে নেয়া হয়। শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *