• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

পাকুন্দিয়ায় শ্রমিকলীগের ইফতার ও দোয়া মাহফিল

# রাজন সরকার, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শ্রমিকলীগ পাকুন্দিয়া উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল শনিবার পাকুন্দিয়া প্রেসক্লাব চত্বরে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে পাকুন্দিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ানের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার শহীদ পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের মো. ফারুক সঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ূন কবীর, সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামালীগের সাবেক সভাপতি মাওলানা আবদুল মান্নান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *