ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২৫০ জন দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল শনিবার দুপুরে উপজেলার কুড়িমারা এলাকায় দরিদ্রদের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার। প্রতি পরিবারে চিনি, চালের গুড়া, দুধ ও সেমাই প্যাকেট দেওয়া হয়েছে।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, শাহেদল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আরিফুজ্জামান আরিফ, আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার এর সভাপতি শফিউল্লাহ কাঁড়ার, আলোকিত সামাজিক সংঘ (আসাস) এর সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।