• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের হাওরে ধান কাটলো কৃষকলীগ

কিশোরগঞ্জের হাওরে
ধান কাটলো কৃষকলীগ

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের তাড়াইলের জাওয়ার হাওরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন কৃষক লীগের নেতাকর্মিরা। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু জানিয়েছেন, বর্তমান করোনা সঙ্কটের কারণে শ্রমিক সঙ্কটের এই দুঃসময়ে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় কৃষকলীগ নেতাদের আহবানে সাড়া দিয়ে তারা হাওরে গিয়ে ধান কেটে কৃষকদের বাড়ি পৌঁছে দিচ্ছেন। এর আগে তারা ইটনার বড়িবাড়ি হাওরে ধান কেটেছিলেন। তিনি জেলার অন্যান্য এলাকার কৃষকলীগ নেতাকর্মিদেরও কৃষকদের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। জেলার প্রধান ফসলই বোরো। বিশেষ করে হাওরাঞ্চলে সর্বাধিক পরিমাণ জমিতে বোরো আবাদ করা হয়। আর এই অঞ্চলে সবসময়ই আগাম বন্যার আশঙ্কা তাড়া করে। কাজেই সময়মত ধান কাটতে না পারলে কেবল এই জেলা নয়, ভোগান্তি পোহাতে হবে সারা দেশকে। সেই কারণেই হাওরের ধান কাটার ওপর কৃষক লীগ বিশেষ জোর দিয়েছে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *