• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বায়োসেফটি ল্যাব স্থাপন কার্যক্রম পরিদর্শন করলেন সচিব আব্দুল মান্নান

আক্রান্ত কয়েকজনকে ছাড়পত্রের উদ্যোগ
কিশোরগঞ্জে বায়োসেফটি ল্যাব স্থাপন কার্যক্রম
পরিদর্শন করলেন সচিব আব্দুল মান্নান

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাপাতালে করোনা শনাক্তকরণ পরীক্ষাগার ‘বায়োসেফটি ল্যাব’ স্থাপন প্রকৃয়া পরিদর্শন করেছেন সরকারের সচিব ও ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুল মান্নান। বৃহস্পতিবার দুপুরে তিনি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভেঅকেট জিল্লুর রহমান, হাসপাতালের পরিচালক ডা. সৈয়দ মঞ্জুরুল হক, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা বিএমএ সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদলসহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ল্যাবের জায়গা পরিদর্শন করেন। তবে এখন পর্যন্ত করিমগঞ্জে একজন, হোসেনপুরে একজন এবং জেলা শহরে একজন উপসর্গ নিয়ে মারা যাবার পর তাদের নমুন পারীক্ষায় সংক্রমণ ধরা পড়েছিল। এছাড়া জেলায় বর্তমানে আক্রান্ত ১৭২ জনের মধ্যে আর কোন মৃত্যুর ঘটনা নেই। বরং কয়েকজন ইতোমাধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। বলেছেন, এদের নমুনা সংগ্রহ করে দ্বিতীয়বার পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। নেগেটিভ রিপোর্ট আসলেই তাদের ছাড়পত্র দেয়া হবে।
এদিকে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে কোভিড-১৯ প্রাতরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে মতবিনিমিয় সভা ও ২৩ থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। এসব কর্মসূচীতে সচিব আব্দুল মান্ন্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপরোক্ত কর্মকর্তা ও নেতৃবৃন্দ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *