সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২৩ এপ্রিল যুগ্মসচিব (প্রশাসন) দেলোয়ারা বেগম স্বাক্ষরিত তারাবীহ’র নামাজ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির সূত্র ধরে কিশোরগঞ্জের জেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে মসজিদে এশার জামাতে ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম এবং দু’জন হাফেজসহ সর্বোচ্চ ১২ জন অংশ নিতে পারবেন। এশার জামাতশেষে এই ১২ জনই মসজিদে তারাবীহ’র নামাজে অংশগ্রহণ করতে পারবেন। অন্যান্য মুসল্লিগণ নিজ নিজ ঘরে এশা ও তারাবীহ’র নামাজ আদায় করবেন।
প্রত্যেকের সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ইফতার মাহফিলের আয়োজন ও যোগ দিতে পারবেন না। এই বিজ্ঞপ্তি লংঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।