• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে মাস্ক পরার নির্দেশ দিয়ে জরুরী ঘোষণা

কিশোরগঞ্জে মাস্ক পরার
নির্দেশ দিয়ে জরুরী ঘোষণা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জবাসীর প্রতি আগামীকাল থেকে জরুরী প্রয়োজনে বাইরে গেলে মাস্ক পরার নির্দেশ দিয়ে জরুরী ঘোষণা জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার কোভিড-১৯ প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল শুক্রবার থেকে সমগ্র জেলায় জনসাধারণের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জরুরী প্রয়োজনে বাইরে যাওয়া প্রত্যেককেই আবশ্যিকভাবে মাস্ক পরতে হবে। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা (অর্থদণ্ড) নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *