• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মী

হোসেনপুরে কৃষকের ধান কেটে

দিলেন ছাত্রলীগের নেতাকর্মী

# হোসেনপুর প্রতিনিধি  :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামের মৃত কৃষক শাহাদাত হোসেনের ৩০ শতাংশ জমির ধান কাটেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
হোসেনপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মোখলেছের নেতৃত্বে এই ধান কাটা হয়।
এতে অংশ নেন হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নেতা ইয়াছিন আরাফাত শুভ, হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ফকরুদ্দিন আহমেদ শরীফ, পৌরসভা ছাত্রলীগের নেতাকর্মী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য ছাত্রলীগের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *