• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে ১১ হাজার ৪ শত টাকা জরিমানা

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালতে
১১ হাজার ৪ শত টাকা জরিমানা

# হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনামূলক কার্যক্রম করে ১১ হাজার ৪ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
এই ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম ও হোসেনপুর থানা পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোসেনপুর বাজার, হাজীপুর বাজার, পিতলগঞ্জ বাজার এবং নতুন বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সরকারি নির্দেশনা নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০, সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫টি মামলায় ১১ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়।
করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে এই ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *