• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

আজ কিশোরগঞ্জে ১২৬ নমুনায় করোনা শনাক্ত ৮ জনের

আজ কিশোরগঞ্জে ১২৬ নমুনায়
করোনা শনাক্ত ৮ জনের

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে ২৩ এপ্রিল বৃহস্পতিবার ‘কোভিড-১৯’ ভাইরাসে সংক্রমিত ৮ জন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, জেলা থেকে ঢাকায় পাঠানো ১২৬ নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে সদর উপজেলায় একজন, মিঠামইনে ৫ জন, ভৈরবে একজন এবং কটিয়াদীতে একজন। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের কেউ নেই। আজকের এই সংখ্যা কিছুটা স্বস্তিদায়ক বলে ডেপুটি সিভিল সার্জন মন্তব্য করেছেন। কারণ ২০ এপ্রিল সর্বোচ্চ ৪৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *