ভৈরব পৌরসভার উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ এপ্রিল বুধবার পৌর শহরের সরকারি কে.বি. পাইলট মডেল হাই স্কুল মাঠে এ ত্রাণ বিতরণীর উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ। উদ্বোধনে পৌর শহরের ১২নং ওয়ার্ডের ২৫০টি সুবিধাভোগী পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ করা হয়েছে। ভয়াবহ করোনা ভাইরাস সারা বিশ্বের মত বাংলাদেশে ছড়িয়ে গেছে। করোনা ভাইরাস বাংলাদেশের প্রায় ৫৫টি জেলায় ছড়িয়ে গেছে। অসহায় গরীব হতদরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সারা বাংলাদেশের ন্যায় ভৈরব পৌরসভায় ৩ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও পৌরসভার পক্ষ থেকে সরকারি চালের সাথে হতদরিদ্রদের ডাল ও আলু বিতরণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ভয়াবহ করোনা ভাইরাস আজ বিশ্বকে কাবু করে ফেলেছে। বিশ্বের শক্তিশালী দেশগুলো এর কবল থেকে রক্ষা পায়নি। বাংলাদেশেও এর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ আজ ঘরবন্দি। দুস্থ হতদরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে গরীর অসহায়দের পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে। পৌরসভায় প্রত্যেকটি ওয়ার্ডে ২শ ৫০টি পরিবার করে ৩ হাজার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যায়ক্রমে এই খাদ্যসমাগ্রী বিতরণ করা হবে। এসময় তিনি আরো বলেন, এই সরকারি চালের সাথে প্রত্যেককে ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল দেয়া হবে। পৌরসভার পক্ষ থেকে ত্রানসামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলেও জানান তিনি। এ সময় পৌর সচিব মো. দুলাল উদ্দিন ও সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ১১ নং ওয়ার্ড কাউন্সিল আরেফিন জালাল রাজীব, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মতি মিয়াসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।