• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা শনাক্তে ‘বায়োসেফটি ল্যাব’ হচ্ছে

এই দুঃসময়ে রাষ্ট্রপতির মহতি উদ্যোগ
কিশোরগঞ্জে করোনা শনাক্তে
‘বায়োসেফটি ল্যাব’ হচ্ছে

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জকে করোনা সংক্রমণের দিক থেকে স্বাস্থ্য অধিদপ্তর ‘হটস্পট’ ঘোষণা করেছে। দিন দিনই এ জেলায় সংক্রমিত রোগির সংখ্যা বেড়ে চলেছে। পাশাপাশি সারাদেশেই রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় কিশোরগঞ্জ থেকে যেসব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়, সেগুলির রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। ফলে কিশোরগঞ্জে ‘কোভিড-১৯’ শনাক্তকরণে একটি ‘বায়োসেফটি ল্যাব’ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের সার্বিক চিত্র জেলার কৃতি সন্তান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নজরে গেলে তিনি এ ব্যাপারে একটি উদ্যোগ গ্রহণ করেন। জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী জানিয়েছেন, ল্যাবের বিষয়ে তিনি ১৭ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে একটি চিঠি দিয়েছেন। ফলে কিশোরগঞ্জে একটি ‘বায়োসেফটি’ ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অধিদপ্তর। ল্যাবটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান। এর জন্য ঢাকা থেকে যে কোন দিন বিশেষজ্ঞ দল আসতে পারে বলেও তিনি জানিয়েছেন। এর ফলে পরীক্ষার মাত্রা আরো বাড়ানো যাবে এবং ত্বরান্বিত হবে বলেও তিনি মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *