• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ত্রাণ নিয়ে ধরা জেলা পরিষদ সদস্য , মাসিক ভাতা ২৫ হাজার কয়েক হাজার টাকার লোভে সবই গেল

ত্রাণ নিয়ে ধরা জেলা পরিষদ সদস্য
মাসিক ভাতা ২৫ হাজার কয়েক
হাজার টাকার লোভে সবই গেল

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জ জেলা পরিষদের ত্রাণ আত্মসাত করতে গিয়ে জেলা পরিষদ সদস্য মো. কামরুজ্জামান এখন কারাগারে। গেছে সদস্য পদও। অথচ তিনি জেলা পরিষদ সদস্য হিসেবে মাসে ২৫ হাজার টাকা ভাতা পেতেন। মাত্র কয়েক হাজার টাকার লোভে এখন ভাতার টাকা, মানবতা, মান-সম্মান, ভবিষ্যত, সবই বিসর্জন গেল। জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কামারুজ্জামান বর্তমান করোনা সঙ্কটের কারণে তার এলাকার ৪৫০টি বিপদগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু লোভে পড়ে প্রায় অর্ধেক ত্রাণই তিনি আত্মসাত করেছিলেন। খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ গত ১৭ এপ্রিল তাকে ধূলদিয়া এলাকা থেকে ত্রাণসহ গ্রেফতার করে। আর জেলা পরিষদ থেকে এলজিআরডি মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে তদন্তশেষে গত মঙ্গলবার কামরুজ্জামানকে বরখাস্ত করে মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, কামরুজ্জামানের ফাইল সরাসরি মন্ত্রী যাচাই করেছেন। এরপর মন্ত্রণালয়ের একজন উপসচিবের স্বাক্ষরে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি জানান, জেলা পরিষদের সদস্যরা মাসে ২৫ হাজার টাকা করে ভাতা পান। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ৬ জন প্রার্থীর মধ্যে কামরুজ্জামান একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বারদের ভোটে নির্বাচিত হয়েছিলেন। পরিষদের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি আরো অন্তত ৫ লাখ টাকা ভাতা পেতেন। এই বিপুল অঙ্কের ভাতার সঙ্গে মানবতাসহ তিনি আজ অনেক কিছুই হারালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *