• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কিশোরগঞ্জে ভ্রাম্যমান
আদালতের জরিমানা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে করোনা সঙ্কট মোকাবেলায় প্রশাসনের নানামুখি কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত আজ মঙ্গলবার বিভিন্ন উপজেলায় ২৩ জনের কাছ থেকে ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ১৩ জনের কাছ থেকে ১৬ হাজার টাকা, বাজিতপুর উপজেলায় ৭ জনের কাছ থেকে ৭ হাজার ৯শ’ টাকা, ইটনায় দু’জনের কাছ থেকে ৭শ’ টাকা এবং নিকলীতে একজনের কাছ থেকে ২শ’ টাকা আদায় করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *