• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা রোগীদের চিকিৎসায় ১৬টি হাসপাতাল

কিশোরগঞ্জে করোনা রোগীদের
চিকিৎসায় ১৬টি হাসপাতাল

 # মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে ‘কোভিড-১৯’ রোগীদেরকে জেলার ১৪টি সরকারী ও দু’টি বেসরকারী হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন থেকে আজ ২০ এপ্রিল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলায় সরকারী ১৪ টি হাসপাতালে বেড আছে মোট ১৩৩১টি, আর বেসরকারী দু’টি হাসপাতালে বেড আছে মোট ৭৫০টি। তবে আপাতত ‘কোভিড-১৯’ রোগেিদর জন্য সরকারী হাসপাতালে ৮৪টি এবং বেসরকারী হাসপাতালে ১৭টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসক আছেন ৩২২ জন, আর বেসরকারী হাসপাতালগুলোতে চিকিৎসক আছেন ২৪০ জন। সরকারী হাসপাতালগুলোতে নার্স আছেন ৪১৪ জন, আর বেসরকারী হাসপাতালগুলোতে নার্স আছেন ১৮৪ জন। সরকারীভাবে পিপিই বিতরণ করা হয়েছে ৫ হাজার ৬৯৯টি, আর মজুদ আছে ৮ হাজার ৪৬৫টি। বেসরকারীভাবে পিপিই বিতরণ করা হয়েছে ৭৪৬টি, আর মজুদ আছে ৬৪২টি।
আজ বিকালে স্বাস্থ্য বিভাগ থেকে সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুযায়ী কিশোরগঞ্জের ১৩ উপজেলায় ২৮ জন ডাক্তারসহ স্বাস্থ্য বিভাগের ৪৫ জন, ৯ জন পুলিশ ও একজন সহকারী কমিশনারসহ মোট ৯৮ জন আক্রান্ত রোগী রয়েছেন। এদের মধ্যে জেলা সদরের ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন ডাক্তারসহ ভতি আছেন ২০ জন সংক্রমিত রোগী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *