কিশোরগঞ্জের মিঠামইন ও নিকলীর হাওরে আজ সোমবার ২০ এপ্রিল সকালে ধান কাটতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। মিঠমিইন থানার ওসি জাকির রাব্বানী জানিয়েছেন, হাওরে ধান কাটতে গিয়ে বজকপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ইয়াছিন মিয়া (২৫) বজ্রপাতে মারা গেছেন। এছাড়া নিকলীর শিংপুরে কেনু মিয়ার ছেলে আশরাফুল হকও (২২) বজ্রপাতে মারা গেছেন বলে জানিয়েছেন নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী।