• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে বেকারি কর্মীর ধর্ষক র‌্যাবের হাতে গ্রেফতার

হোসেনপুরে বেকারি কর্মীর
ধর্ষক র‌্যাবের হাতে গ্রেফতার

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের হোসেনপুরে বেকারি কারখানায় কাজের কথা বলে ডেকে নিয়ে গণধর্ষণের এক আসামিকে র‌্যাব গ্রেফতার করেছে। সদর উপজেলার মারিয়া এলাকার শাহাব উদ্দিনের ছেলে সুমন মিয়াকে (২৭) ১৯ এপ্রিল রোববার সন্ধ্যায় তার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক এম শোভন খান।
হোসেনপুরের শাহেদল এলাকার একটি বেকারি কারখানায় কাজ করে সদর উপজেলার বিন্নাটি এলাকার এক কিশোরি। করোনা সঙ্কটের কারণে সেটি বন্ধ রয়েছে। বেকারির কর্মচারী জাহাঙ্গীর আলম (২৮) ১৭ এপ্রিল শুক্রবার বিকালে কিশোরীকে বেকারি খুলেছে বলে কাজে যোগদানের কথা বলে। কিশোরী গিয়ে দেখে বেকারি বন্ধ। এর মধ্যে সন্ধ্যা হয়ে যাওয়ায় জাহাঙ্গীর কিশোরীকে বাড়ি ফিরে যাওয়া নিরাপদ নয় বলে তাকে জিনারি এলাকায় তারা মিয়ার বাড়িতে নিয়ে নির্জন জঙ্গলে চার ধর্ষক রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ১৮ এপ্রিল শনিবার হোসেনপুর থানার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে এবং তারা মিয়া (২৪), পিপলাকান্দি এলাকার জামান (১৯) ও টাঙ্গাইলের মধুপুর এলাকার জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করে। অপর ধর্ষক সুমন পলাতক ছিল। তাকে র‌্যাব গ্রেফতার করে হোসেনপুর থানায় হস্তান্তর করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *