• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে কম্পিউটার সমিতির ৭ম বর্ষে পদার্পণ বার্ষিক ক্রীড়া ও বনভোজন অনুষ্ঠিত

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে কম্পিউটার সমিতির ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষে নবগঠিত কমিটির পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ রোববার কালীপুর নদীর পাড় মাঠে নবগঠিত কমিটির সভাপতি শামীম আল মামুন এর সভাপতিত্বে এক আলোচনা সভা, কেক কাটা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। আলোচনা সভায় ভৈরব কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমানের সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মো. মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন, অর্থ সম্পাদক মাছুম মিয়া, সহ-অর্থ সম্পাদক সায়েল সারোয়ারসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৈরবে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে গড়ে উঠেছে। কিন্তু সে সংগঠনই মানুষের নজরে আসে যে সংগঠন অসহায় মানুষের পাশে থাকে। সংগঠনের সবাইকে উজ্জীবিত করতে বাৎসরিক আয়োজনসহ অসহায় মানুষের পাশে থাকবে সংগঠনটি। সংগঠনের বক্তারা কমিটির সকল সদস্যদের অসহায় মানুষের পাশে থেকে ও সংগঠনের অস্বচ্ছল কর্মচারীসহ একে অপরের পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *