• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে পূর্ব শত্রুতার বিরোধে তিন নারী আহত থানায় মামলা দায়ের

আহত তাসলিমা ও রেখা -পূর্বকণ্ঠ

করিমগঞ্জে পূর্ব শত্রুতার
বিরোধে তিন নারী আহত
থানায় মামলা দায়ের

# নিজস্ব প্রতিবেদক :-

করিমগঞ্জে বাড়ির জায়গা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিন নারী আহত হয়ে আহপাতালে ভর্তি হয়েছেন। তাদের মিষ্টি কুমড়ার জমি ক্ষতিগ্রস্ত করা হয়েছে। একটি রান্না ঘরও পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ ১৩ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫-৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে।
করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের বন্ধুগোমরা গ্রামের মো. মহিউদ্দিনের দায়ের করা মামলার বিবরণে জানা যায়, শুক্রবার (১১ মার্চ) সকালে প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িতে হামলা চালায়। এসময় বাদীর মেয়ে তাসলিমা আক্তারের কপালে শাহজাহান নামে এক ব্যক্তি রামদা দিয়ে আঘাত করেন। এরপর হাসান নামে এক ব্যক্তি রড দিয়েও মাথায় আঘাত করেন। তাকে বাঁচাতে হাবিবুর রহমানের স্ত্রী রেখা আক্তার এগিয়ে গেলে তার কপালেও দ্বীন ইসলাম নামে একজন রামদা দিয়ে আঘাত করেন। আর আউয়াল নামে একজন তাকে পেটে বল্লম দিয়ে আঘাত করতে গেলে শেষ পর্যন্ত হাতে আঘাত লাগে। তার ৮০ হাজার টাকা দামের একটি গলার চেইনও নিয়ে গেছে বলে এজাহারে বলা হয়েছে। এছাড়া হাফিজ উদ্দিনের মেয়ে জুলফা আক্তারও আহত হয়েছেন। তিনজনকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জুলফাকে রেখে অন্য দু’জনকে জেলা সদরের জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা একটি রান্না ঘরও আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মো. মহিউদ্দিন বাদী হয়ে দায়ের করা মামলায় প্রধান আসামী করা হয়েছে মৃত আব্দুল গণির ছেলে আলমকে (৩২)। এছাড়া দ্বীন ইসলাম (৪০), তার স্ত্রী কল্পনা (৩৫), শাহজাহান (৪২), তার স্ত্রী নূরজাহান (৩৫), তাদের ছেলে হাসান (২৩), মৃত আফসর উদ্দিনের তিন ছেলে আওয়াল (৩৮), রিপন (৪৩) ও রঙ্গু মিয়াসহ (৩২) ১৩ জনের নামোল্লেখ করে আরও ৫-৬ জনকে আসামী করে করিমগঞ্জ থানায় মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *