• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল

কিশোরগঞ্জ জেলা
আইনজীবী সমিতির
নির্বাচন আগামীকাল

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ১৪টি পদে ২০২২-২৩ মেয়াদের নির্বাচন আগামীকাল ৬ মার্চ রোববার। এদিন ৫৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী বর্তমান সভাপতি পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ ফেরদৌস এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মনসুর আলম। শাহ আজিজুল হক মোট ৬ বার সভাপতি ও একবার সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে মিয়া মোহাম্মদ ফেরদৌস ৫ বার সভাপতি ও দু’বার সাধারণ সম্পাদক ছিলেন। এবার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থী শেখ শহীদুল ইসলাম হুমায়ুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *