• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে প্রতারণা করে ভিক্ষুকের টাকা হাতিয়ে নিল ইউপি সদস্য

 ভৈরবে প্রতারণা করে ভিক্ষুকের
টাকা হাতিয়ে নিল ইউপি সদস্য

# মিলাদ হোসেন অপু #

ভৈরবে দুর্যোগ সহনীয় বসতঘর প্রকল্প বাস্তবায়নের ভিক্ষুকের টাকা হাতিয়ে নেয়ার অপরাধে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ইউপি সদস্য হলেন গজারিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের মেম্বার মোস্তফা বেগম। তিনি রাহেলা বেগম নামে এক ভিক্ষুকের কাছ থেকে ১৭ হাজার টাকা হাতিয়ে নেন।
স্থানীয়দের অভিযোগ, অত্র ইউনিয়নে দুস্থ ও অসহায় ভূমিহীন পরিবার থেকে সুবিধাভোগীদের তালিকা করেন। এবং এ তালিকায় টাকার বিনিময়ে এলাকার ধনী পরিবারের নামও তালিকায় উঠানো হয়েছিল। তাছাড়া তিনি টাকার বিনিময় ছাড়া ঘর দিতে নারাজ হোন।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা জানান, অভিযোগের ভিত্তিতে ইউপি সদস্যকে আটক করা হয়েছে। ভৈরব থানায় রেগুলার মামলা করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট ইউনিয়নের সচিব মশিউজ্জামান বাদী হয়ে এই মামলাটি করবেন বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *