• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে বেকারি খোলার নামে নারী কর্মিকে গণধর্ষণ তিন ধর্ষক গ্রেফতার

হোসেনপুরে বেকারি খোলার নামে নারী
কর্মিকে গণধর্ষণ তিন ধর্ষক গ্রেফতার

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জের হোসেনপুরে বেকারি কারখানা খুলেছে বলে এক নারী কর্মিকে ডেকে নিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন হোসেনপুর থানার এসআই আজহারুল। তিনি জানান, হোসেনপুরের শাহেদল এলাকার বেকারিতে ওই নারী ও ধর্ষকরা কাজ করেন। করোনা সঙ্কটের কারণে সেটি বন্ধ রয়েছে। কিন্তু ধর্ষকরা বেকারি খুলেছে বলে ডেকে নিয়ে সদর উপজেলার বিন্নাটি এলাকার ওই নারী কর্মিকে শুক্রবার রাতে জিনারি এলাকায় পালাক্রমে ধর্ষণ করে। ঘটনা জানতে পেরে পুলিশ তিন ধর্ষক জিনারি এলাকার তারা মিয়া (২৪), পিপলাকান্দি এলাকার জামান (১৯) ও টাঙ্গাইলের মধুপুর এলাকার জাহাঙ্গীর আলমকে (২৮) গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা প্রকৃয়াধীন আছে বলে এসআই আজহারুল জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *