• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৬ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা আসন ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, নবনির্বাচিত চেয়ারম্যান মো. খুশিদ উদ্দিন, মো. কামরুজ্জামান কাঞ্চন, মো. ফিরোজ উদ্দিন, অ্যাডভোকেট সাইদুর রহমান, আ. কাইয়ুম, আজহারুল ইসলাম রহিত প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *