• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ব্র্যাকের সদসদ্যদের অর্থসহায়তা

কিশোরগঞ্জে একজন নারী সদস্যের হাতে ব্র্যাকের পক্ষ থেকে নগদ টাকা তুলে দেয়া হচ্ছে। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ব্র্যাকের
সদসদ্যদের অর্থসহায়তা

# মোস্তফা কামাল :-

চলমান করোনা সঙ্কটের কারণে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ব্র্যাকের পক্ষ থেকে তাদের কর্মহীন অসহায় সদস্যদের মাঝে প্রশাসনের সমন্বয়ে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ব্র্যাকের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম জানিয়েছেন, সদর উপজেলা, ইটনা, করিমগঞ্জ, তাড়াইল, কুলিয়ারচরসহ বিভিন্ন উপজেলার ৬ হাজার ১৮২ জন সদস্যের হাতে নগদ দেড় হাজার টাকা করে মোট ৯২ লাখ ৭৩ হাজার টাকা তুলে দেয়া হয়েছে। এছাড়া মাইক্রোফিন্যান্স সঞ্চয় থেকে ১০ হাজার সদস্যকে দুই হাজার টাকা করে ফেরত দেয়া হচ্ছে। ব্র্যাক কর্মিরা সদস্যদের বাড়ি বাড়ি গিয়ে এবং বিকাশের মাধ্যমে এসব অর্থ বিতরণ করেন। করোনা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত চলমান দুর্যোগ মোকাবেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *